দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার দুর্গাপুরে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ আলী (৬০) নামে এক কবিরাজের বিরুদ্ধে মামলা হয়েছে।
এরআগে, গত রোববার (১২ অক্টোবর) বিকেলে ভুক্তভোগী ওই ছাত্রী (১৮) বাদী হয়ে থানায় এই মামলা করেন।
ভুক্তভোগী তরুণী (১৮) ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ের। তিনি স্থানীয় একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়াশোনা করছেন। অভিযুক্ত মোহাম্মদ আলী দুর্গাপুর উপজেলার বাঐপাড়া গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় গ্রাম্য কবিরাজি করেন।
অভিযোগ, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় কবিরাজি করেন মোহাম্মদ আলী। গুচ্ছগ্রাম এলাকায় ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর এক বৃদ্ধকে দীর্ঘদিন ধরে কবিরাজি চিকিৎসা দিয়ে আসছিলেন তিনি। একপর্যায়ে চোখ পড়ে ওই রোগীর কলেজ পড়ুয়া মেয়ের ওপর। কয়েক মাস আগে প্রথমে কু-প্রস্তাব দিলেও এতে পাত্তা দেননি ওই ছাত্রী। পরে গত মঙ্গলবার (৭ অক্টোবর) রাতে প্রকৃতির ডাকে সারা দিতে ঘরের বাইরে বের হলে ওই ছাত্রীকে মুখে চেপে ধরে তুলে নিয়ে যান মোহাম্মদ আলী। পরে নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এ বিষয়ে কাউকে না জানাতে ওই ছাত্রীকে হুমকি দিয়ে চলে যান তিনি।
এ ঘটনায় গত রোববার দুর্গাপুর থানায় কবিরাজ মোহাম্মদ আলীর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা করেন ভুক্তভোগী ওই কলেজছাত্রী।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। তবে ঘটনার পর থেকেই অভিযুক্ত মোহাম্মদ আলী পলাতক রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান চলছে।
আরএ