দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সারাদেশের ন্যায় শরীয়তপুরেও শুরু হয়েছে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন। শরীয়তপুরে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৪ লাখ ২ হাজার ৮৫৭ জনকে এবার টাইফয়েড টিকাদানের আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে স্বাস্থ্য বিভাগ।
রোববার (১২ অক্টোবর) সকাল ৯টা ৩০ মিনিটে শুরু হয়েছে টিকাদান কার্যক্রম। শরীয়তপুর সদর উপজেলার পালং উচ্চ বিদ্যালয়ে টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন শরীয়তপুর জেলা প্রশাসক মিজ তাহসিনা বেগম।
জেলার ৬টি উপজেলা ও ৬টি পৌর এলাকায় ৩ হাজার ৩১৬ টি কেন্দ্রে একযোগে টিকাদান কর্মসূচি শুরু হয়েছে, যা টানা ১৮ দিন চলবে। প্রথম ১০ দিন শিক্ষা প্রতিষ্ঠানে এবং পরবর্তী ৮ দিন স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা প্রদান করা হবে।
জেলা ইপিআই সুপারিনটেনডেন্ট মো. মোজাম্মেল হকের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার শেখ শরীফ উজ জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইলোরা ইয়াসমিনসহ জেলার বিভিন্ন দপ্তরের প্রধানগণ।
শরীয়তপুর সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন বলেন, জেলার প্রতিটি শিশুকে টাইফয়েডের টিকার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি। আজ শুরু হওয়া এই টিকাদান কর্মসূচি আগামী ১৮ দিন চলমান থাকবে।
/অ