দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের ফতুল্লা এলাকায় র্যাবের বাস ও যাত্রীবাহী ধানসিঁড়ি পরিবহনে বাসের মুখোমুখি সংঘর্ষে দুই বছরের এক শিশুসহ তিনজন নিহত হয়েছেন৷ এতে আহত হওয়ার খবর পাওয়া গেছে অন্তত ৩০ জনের।
বিষয়টি নিশ্চিত করেছেন পটুয়াখালীর সিভিল সার্জন ডা: খালেদুর রহমান মিয়া।
শনিবার (১১ অক্টোবর) সকালে ৮ টার দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের ফতুল্লায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, র্যাব-৮ এর একটি গাড়ি বরিশাল থেকে কুয়াকাটা ভ্রমণে যাচ্ছিল। অপরদিকে কুয়াকাটা থেকে বরিশালগামী ধানসিঁড়ি ক্লাসিক পরিবহনের একটি বাস একই সড়কে বিপরীত দিক থেকে আসার সময় মুখোমুখি সংঘর্ষ হয়।সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন।
নিহতরা হলো- শিশু পিয়াম-(২), র্যাবের ওই মিনিবাসের চালক এএসআই আবদুল আলীম (৩৩) ও আফরোজা (৩৫) নামের এক নারী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ধানসিড়ি পরিবহন নামের বাসটি কুয়াকাটা থেকে পটুয়াখালীর দিকে আসতেছিল। আর র্যাবের মিনিবাসটি বরিশাল থেকে কুয়াকাটার দিকে যাচ্ছিল। এসময় ফুতল্লা নামক স্থানে পৌঁছলে ওই বাস এবং মিনিবাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অন্তত ৩০ জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু পিয়ামকে মৃত ঘোষণা করেন। আর র্যাবের ওই গাড়ি চালক আবদুল আলীম ও আফরোজাকে লেবুখালী ক্যান্টমেন্টে নিয়ে গেলে সেখানে তাদের মৃত ঘোষনা করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, র্যাবের গাড়িটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন সদস্য ছিলেন। সংঘর্ষের পর স্থানীয়রা উদ্ধার তৎপরতা চালায় এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়।
পটুয়াখালী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল উদ্দিন বলেন, দুর্ঘটনাস্থল থেকে আমরা র্যাবের গাড়ি থেকে ১৩ জনকে উদ্ধার করে পটুয়াখালী সদর হাসপাতালে ভর্তি করিয়েছি। সেখানে একজন দুই বছরের শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
পটুয়াখালীর সিভিল সার্জন খালেদুর রহমান মিয়া বলেন, দুর্ঘটনার পর পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এ পর্যন্ত ৩০ জন আহত হয়ে এসেছেন। গুরুতর আহতদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল সিএমএইচ সহ বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কে