দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি অভিযোগ করেছেন, দেশের একটি রাজনৈতিক দল ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে ভোট চাইছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দিঘলী ইউনিয়নের জামীরতলী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির এক উঠান বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
এ্যানি বলেন, ‘কোনো রাজনৈতিক দল ইসলামের নামে রাজনীতি করতে পারে না। বেহেশতের গ্যারান্টি দিয়ে ভোট চাওয়া কতটা যৌক্তিক—সেই প্রশ্ন এখন জনগণের।’
তিনি আরও বলেন, ‘আল্লাহর সন্তুষ্টি পেতে হলে শুধু পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, সহি-শুদ্ধ সূরা পাঠ এবং নবী করিম (সা.)-এর আদর্শ জীবন অনুসরণ করলেই যথেষ্ট। ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা উচিত নয়।’
বিএনপির এই নেতা সমাজে মাদক বিস্তারের বিষয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘সুন্দর সমাজ গঠনের জন্য এখনই মাদক নির্মূল করতে হবে। যারা গ্রাম-গঞ্জে মাদক ব্যবসা করেন, তারা দ্রুত ফিরে আসুন স্বাভাবিক জীবনে। নইলে আমরা পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করব।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য হাফিজ উল্লাহ, চন্দ্রগঞ্জ থানা বিএনপির সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক এম. এ. ইউসুফ ভূঁইয়া, জেলা মহিলা দলের সভাপতি সাবেরা আনোয়ার, সাধারণ সম্পাদক সুমি ভূঁইয়া, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি বদরুল আলম শ্যামল, চন্দ্রগঞ্জ থানা যুবদলের সদস্য সচিব আব্দুল মুকিত সোহেল, যুগ্ম আহ্বায়ক আবদুল খালেক ও ছাত্রদলের সদস্য সচিব মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
এমএস/