দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রাম সদরের পাঁচগাছীতে শাপলা ফুল তুলতে গিয়ে নৌকা থেকে পড়ে মমিন (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১১টার দিকে ওই ইউনিয়নের ছড়ার পাড় এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিশু মমিন ওই এলাকার শামসুল হকের ছেলে।
স্থানীয়রা জানান, নিহত শিশু মমিন ও তার সমবয়সী বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের বিলে নৌকাতে করে শাপলা ফুল তুলতে যায়। এসময় নৌকা থেকে পানিতে পড়ে নিখোঁজ হয় সে। পরে পরিবারের লোকজন জানতে পেরে তার মরদেহ উদ্ধার করে।
সদরের পাঁচগাছী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল বাতেন সরকার পানিতে ডুবে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
/অ