দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণের লক্ষে ভোলার মেঘনা ও তেঁতুলিয়া নদীতে ২২ দিনের অভিযান চলছে।
এ নিষেধাজ্ঞা বাস্তবায়নে মৎস্যবিভাগের নেতৃত্বে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত ভোলার দুই নদীতে চলছে মা ইলিশ রক্ষা অভিযান।
মৎস্যবিভাগ জানায়, নিষেধাজ্ঞার গত ১০ দিনে এ পর্যন্ত পুরো জেলায় ১২২টি অভিযান পরিচালিত হয়েছে। এতে নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে ২৪ জেলের জেল জরিমানা করা হয়েছে। এছাড়াও ৪৪ মেট্রিক টন ইলিশ ও ১০৪ হাজার মিটার নিষিদ্ধ জাল আটক করা হয়েছে। প্রতিদিন সাত উপজেলা থেকে মৎস্যবিভাগে ৮টি টিম অভিযান পরিচালনা করছে।
মা ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান সিনিয়র মৎস্য কর্মকর্তা মেহেদী হাসান ভূঁইয়া। তিনি বলেন, বৃহস্পতিবার রাতে দুটি অভিযানে ৫ হাজার মিটার নিষিদ্ধ জাল জব্দ করা হয়েছে। গত ৪ অক্টোবর থেকে শুরু হওয়া এ নিষেধাজ্ঞা চলবে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত।