দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাটে ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদ হলরুমে ব্র্যাক শিক্ষা কর্মসূচির আওতায় সভাটি আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক সৈয়দ ফাহিদ হাসান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শরিফ আহমেদ, সমাজসেবা অফিসার মশিউর রহমান মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আসাদুজ্জামান, সমবায় অফিসার দেলোয়ার হোসেন, প্রশাসনিক কর্মকর্তা জোবায়েদ হোসেন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির রংপুর ডিভিশনাল ম্যানেজার শফিকুল ইসলাম, উপজেলা ব্যবস্থাপক আব্দুল হাই, এলাকা ব্যবস্থাপক (দাবি) জান্নাতুল এমরান চৌধুরীসহ উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান বলেন, ব্র্যাকের শিক্ষা কর্মসূচি আরও বেশি গতিশীল হবে বলে আমি আশাবাদী। শিক্ষার ক্ষেত্রে উপজেলা প্রশাসন সবসময় সব ধরনের সহযোগিতা প্রদান করবে।
সভায় ব্র্যাকের একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা শেয়ার ও আলোচনা করা হয়, যাতে স্থানীয় স্কুলগুলোতে শিক্ষা কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা যায়।
/অ