দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর কোম্পানীগঞ্জে দুই ভাইয়ের সম্পত্তি নিয়ে বিরোধের জেরে মায়ের মরদেহ দাফনে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে। মৃত্যুর প্রায় ২০ ঘণ্টা আটকে রাখার পর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেমের হস্তক্ষেপে মৃত আমেনা বেগমের দাফন সম্পন্ন হয়।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) সিরাজপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শাহজাদপুর এলাকায় ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ৬৫ বছর বয়সী আমেনা বেগম বুধবার সন্ধ্যা ৬টায় বেগমগঞ্জের মেয়ের বাড়িতে মারা যান। মৃত্যুর পর তার মরদেহ স্বামীর কবরের পাশে দাফনের জন্য শাহজাদপুরের বাড়িতে আনা হয়।
তবে এসময় দুই ছেলে নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে সম্পত্তি ভাগ নিয়ে তর্ক-যুদ্ধের এক পর্যায়ে মারামারি হয় এবং তারা দাফনে বাধা প্রদান করে। স্থানীয়রা দাফনের জন্য অনুরোধ করলেও কাজে আসে না।
খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম ঘটনাস্থলে পৌঁছে দুই ছেলের মধ্যে সমঝোতা করান। পরে বৃহস্পতিবার দুপুর ২টায় আমেনা বেগমের মরদেহ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
স্থানীয় মাওলানা বিল্লাহ জানান, নজিব উল্ল্যাহ ও সাইফুল্লার মধ্যে দীর্ঘদিন ধরে সম্পত্তি নিয়ে বিরোধ চলছিল। পূর্বে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও সমাধান না হওয়ায় এ ঘটনা ঘটেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সমঝোতায় এনেছি এবং মরদেহ পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করেছি।
/অ