দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খালে পড়ে যায়। এ সময় মাইক্রোবাসে থাকা যাত্রীদের মধ্যে সাত জনের মৃতদেহ উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিটন দেওয়ান।
তিনি জানিয়েছেন, বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জের পূর্ব বাজারে আবুল খায়ের চেয়ারম্যানের বাড়ির দরজার সামনে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী মাইক্রোবাস সড়কের পাশে খালে পড়ে যায়। প্রাথমিকভাবে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলো হাইওয়ে পুলিশের কাছে রয়েছে।
আরএ