দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের মুক্তাগাছায় ভ্যানচালক জাহিদুল ইসলাম হত্যা মামলায় সোহেল রানাকে (৪০) মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। মৃত্যুদণ্ডপ্রাপ্ত সোহেল রানা মুক্তাগাছার মন্ডলসেন পশ্চিমপাড়ার চান মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে ময়মনসিংহের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. সামছুদ্দিন অভিযুক্ত সোহেল রানার উপস্থিতিতে এ আদেশ দেন।
মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালে ১৭ সেপ্টেম্বর দুপুরে ময়মনসিংহের মুক্তাগাছার মন্ডলসেন পশ্চিম পাড়ার রফিকুল ইসলামের ছেলে ভ্যানচালক জাহিদুল ইসলাম প্রতিদিনের মতো ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফিরলে জাহিদের মোবাইল ফোনে যোগাযোগ করলে মোবাইলটি বন্ধ পান পরিবারের লোকজন। পরদিন সকালে এলাকাবাসী জানতে পারে খালের মধ্যে গলায় ছুড়ি দিয়ে কাটা একটি লাশ পাওয়া গেছে। পরিবারের লোকজন এসে লাশটি শনাক্ত করে। পরে বাবা রফিকুল ইসলাম মুক্তাগাছা থানায় হত্যা মামলা করলে পুলিশ তদন্তে সোহেল রানাকে গ্রেপ্তার করে।
অভিযুক্ত সোহেল রানার জবানবন্দী ও ২০ জন সাক্ষির সাক্ষ্য এবং আইনজীবীদের জেরা-তর্ক শেষে আদালত এই আদেশ দেন। মামলায় রাষ্ট্র্রপক্ষের আবুল কালাম আজাদ ও আসামি পক্ষের মো. শহীদুল হক শহীদ মামলাটি পরিচালনা করেন।
আরএ