• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • ঢাকা
  • শরীয়তপুর
সাংবাদিককে বিএনপি নেতার হুমকি

‘নড়িয়াতে কোনো মামলা হলে প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন’

শরীয়তপুর প্রতিনিধি
  ০৮ অক্টোবর ২০২৫, ২২:৪৮

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
অভিযুক্ত বিএনপি নেতা মতিউর রহমান সাগর। ছবি: সংগৃহীত
অভিযুক্ত বিএনপি নেতা মতিউর রহমান সাগর। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির এক নেতার বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। গত মঙ্গলবার রাতে অনলাইন নিউজ পোর্টাল বার্তা বাজার ডটকমের শরীয়তপুর প্রতিনিধি আশিকুর রহমান হৃদয়ের হোয়াটসঅ্যাপ নম্বরে কল করে এ হুমকি দেওয়া হয়। এ সময় তাকে বলা হয়, ‘নড়িয়াতে কোনো মামলা হলে আপনি প্রস্তুত থাইকেন, প্রত্যেকটা মামলায় আপনি আসামি হবেন।’

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বুধবার (৮ অক্টোবর) সন্ধ্যায় ভুক্তভোগী সাংবাদিক আশিকুর রহমান হৃদয় বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জিডি সূত্রে জানা যায়, সাংবাদিক আশিকুর রহমান হৃদয় ৭ অক্টোবর বার্তা বাজারে ‘চাল বিতরণে অনিয়ম, বিএনপি নেতার রোষানলে ইউএনও’- এ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করেন। ওই প্রতিবেদনে বিএনপি নেতা মতিউর রহমান সাগর ও তার প্রতিষ্ঠান সাগর ট্রেড ইন্টারন্যাশনালের খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে অনিয়মের বিষয়টি প্রকাশ পায়। এর পরদিন রাত সাড়ে ১১টার দিকে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে সাংবাদিক হৃদয়কে অকথ্য ভাষায় গালিগালাজ ও মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেন মতিউর রহমান সাগর।

আশিকুর রহমান হৃদয় বলেন, সংবাদ প্রকাশের পর আমাকে ফোনে গালিগালাজ করা হয়েছে এবং রাজনৈতিক মামলায় জড়ানোর হুমকি দেওয়া হয়েছে। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানোরও হুমকি দিয়েছে। আমি বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি এবং প্রশাসনের কাছে নিরাপত্তা চাই।

বিষয়টি নিশ্চিত করে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল হাসান বলেন, এক সাংবাদিককে হুমকি দেওয়ার অভিযোগে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল কাইয়ুম খান বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিতরণে মতিউর রহমানের অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তদন্ত প্রতিবেদন জেলা প্রশাসকের মাধ্যমে খাদ্য অধিদপ্তরে পাঠানো হয়, এরপর খাদ্য অধিদপ্তর থেকে তার ডিলারশিপ বাতিল করা হয়। এরপর থেকে তিনি ক্ষুব্ধ হয়ে আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দিচ্ছেন।

অভিযোগের বিষয়ে জানতে চাইলে নড়িয়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান সাগর বলেন, আমি কাউকে হুমকি দিইনি বা গালিগালাজ করিনি। আশিকুর রহমান আগে ছাত্রলীগ করত। সে এখন আমার বিরুদ্ধে মিথ্যা লিখছে। তাই তাকে শুধু এসব না করতে বলেছি।

আরও পড়ুন

ইন্দুরকানীতে আড়াই হাজার মিটার জাল জব্দ

এ ঘটনার পর জেলার সাংবাদিক সমাজ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এবং সংশ্লিষ্ট প্রশাসনের কাছে সাংবাদিক আশিকুর রহমান হৃদয়ের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন।

/অ

  • শরীয়তপুর
  • সাংবাদিককে হুমকি
  • বিএনপি নেতা
এ সম্পর্কিত আরও খবর
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
নড়িয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা, ককটেল বিস্ফোরণ ও ভাঙচুরের অভিযোগ
শরীয়তপুরে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
শরীয়তপুরে কেন্দ্রীয় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত
পদ্মায় ঝড়ে ৩ ট্রলারডুবি, তলিয়ে গেছে ৬ হাজার ব্যাগ সিমেন্ট
পদ্মায় ঝড়ে ৩ ট্রলারডুবি, তলিয়ে গেছে ৬ হাজার ব্যাগ সিমেন্ট
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা কায়কোবাদ
কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা কায়কোবাদ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।