দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের ইন্দুরকানীতে মা ইলিশ রক্ষায় মোবাইল কোর্টের অভিযানে ২ হাজার ৫০০ মিটার ইলিশ ধরার জাল ও ৬টি চড়ঘেরা জাল জব্দ করেছে মৎস্য বিভাগ।
বুধবার (৮ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলা পরিষদ মাঠে প্রকাশ্যে এসব জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
এর আগে মঙ্গলবার গভীর রাতে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ যৌথভাবে উপজেলার বলেশ্বর নদীর লাহুড়ী ও চর গাজীপুর এলাকায় অভিযান চালায়। অভিযানের সময় অসাধু জেলেরা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে জাল ফেলে পালিয়ে যায়।
উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ রহমান বলেন, বলেশ্বর নদীতে অভিযান চালিয়ে প্রায় ২৫০০ মিটার ইলিশ ধরার জাল ও ৬টি চড়ঘেরা জাল জব্দ করা হয়। পরে উপজেলা পরিষদ মাঠে সেগুলো পুড়িয়ে ফেলা হয়। মা ইলিশ রক্ষায় আমাদের অভিযান অব্যাহত থাকবে।
/অ