দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে স্থানীয় এক সাংবাদিক ও তার ভাড়াটিয়ার বাসায় চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় চোরচক্র ২৫ হাজার টাকা এবং ১২ ভরি স্বর্ণালংকার নিয়ে গেছে।
বুধবার (৮ অক্টোবর) সকালে শিবচর পৌরসভার কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সাংবাদিক অপূর্ব দাস অপু দীপ্ত টিভির মাদারীপুর জেলা প্রতিনিধি ও মাইটিভির শিবচর উপজেলার সাবেক প্রতিনিধি। বর্তমানে তিনি একটি অনলাইন নিউজ পোর্টালে কর্মরত। অন্যদিকে, ভাড়াটিয়া মঞ্জুরুল ইসলাম শিবচর বাজারের হার্ডওয়্যার ব্যাবসা করেন।
অপূর্ব দাস অপু মুঠোফোনে জানান, গত ১৫ দিন ধরে তিনি পরিবার নিয়ে ভারতে অবস্থান করছেন। বুধবার সকালে তার প্রতিবেশী মঞ্জুরুল ইসলাম তাকে ফোন করে জানায়, তাদের দুই ঘরের দরজা ভাঙা এবং ঘরের মালামাল এলোমেলো রয়েছে। খবর পেয়ে তিনি কর্মচারী নীরবকে বাসায় পাঠান। নীরব বাসায় গিয়ে দেখেন ৭ ভরি স্বর্ণালংকার চুরি হয়েছে।
অপরদিকে, ভাড়াটিয়া মঞ্জুরুল আলম জানান, মঙ্গলবার স্ত্রীকে নিয়ে গ্রামের বাড়ি চলে যান। বুধবার সকালে ফিরে এসে ঘরের দরজা ভাঙা দেখতে পান। এ সময় ঘরের আলমারি ভাঙা হয় এবং ৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ২৫ হাজার টাকা চুরি হয়। দুই চুরির ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, খবর পেয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক আবুল কাশেম ও তার সঙ্গীয় ফোর্সরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
/অ