দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ আটক হওয়ার পর অনৈতিক সুবিধায় ছেড়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে। অবশেষে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে আনুষ্ঠানিকভাবে আটক দেখানো হয়।
বেনাপোল কাস্টমস হাউসের রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে ঘুষের ২ লাখ ৭৬ হাজার টাকাসহ হাতেনাতে আটক করার পর মুক্তি দেওয়ার ঘটনায় ক্ষোভে ফেটে পড়েছিলেন স্থানীয় ব্যবসায়ী, গণমাধ্যমকর্মী ও সাধারণ মানুষ। পরবর্তীতে মঙ্গলবার (৭ অক্টোবর) বিকেলে দুদক তাকে আনুষ্ঠানিকভাবে আটক দেখায়।
এর আগে সোমবার (৬ অক্টোবর) বিকেল ৪টার দিকে রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তার ও তার সহযোগী স্থানীয় এক এনজিও সদস্য হাসিবুর রহমানকে হাতেনাতে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। টানা পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদের পর রাত ৯টার দিকে বেনাপোল কাস্টমস কমিশনারের কক্ষে গোপন বৈঠকের পর শামীমা আক্তারকে ছেড়ে দেয় দুদক কর্মকর্তারা।
অভিযোগ ওঠে, ঘুষের অর্থ উদ্ধারের পরও কর্মকর্তাকে ছেড়ে দেওয়া হয় অনৈতিক প্রভাবের কারণে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা ও গণমাধ্যমকর্মীরা দুদক সদস্যদের গাড়ি ঘেরাও করেন। পরিস্থিতি শান্ত হওয়ার পর মঙ্গলবার বিকেলে দুদক আবারও রাজস্ব কর্মকর্তা শামীমা আক্তারকে আটক দেখায়।
দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক আল আমীন বাদী হয়ে শামীমা আক্তার ও এনজিও সদস্য হাসিবুর রহমানের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগে মামলা দিয়ে আদালতে উপস্থাপন করলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
আরএ