দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন গঙ্গামতি থেকে অজ্ঞাত এক পুরুষের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে কুয়াকাটা নৌ পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় ১০ কিলোমিটার পূর্বে সূর্যোদয় নামক এলাকায় মরদেহটি পাওয়া যায়। মরদেহ উদ্ধারের সময় তার পরনে কালো হাফপ্যান্ট ও লাল গেঞ্জি ছিল।
স্থানীয় ব্যবসায়ী ফেরদাউস জানান, সকালে দোকানে যাওয়ার পথে তিনি মরদেহটি গাছের সঙ্গে আটকে থাকতে দেখেন এবং পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ কল করলে নৌ পুলিশের টিম এসে লাশটি উদ্ধার করে।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে গঙ্গামতির সূর্যোদয় পয়েন্ট এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা যায়নি। প্রাথমিক ধারণা, মরদেহটি সমুদ্রে ভেসে এসে চরাঞ্চলে আটকে থাকতে পারে।
কুয়াকাটা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, অর্ধগলিত মরদেহটির পরিচয় এখনও জানা যায়নি। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।
এর আগে গত ২৬ আগস্ট সৈকতের জিরো পয়েন্ট থেকে প্রায় ৮ কিলোমিটার পূর্বে ধুলাস্বার এলাকায় এবং ২৩ আগস্ট চর গঙ্গামতি এলাকা থেকে দুটি মরদেহ উদ্ধার করা হয়।
/অ