দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের বড়াইগ্রামে ৭০ বছর বয়সী মমতাজ বেগমকে মুখমণ্ডল থেঁতলে হত্যা করেছে দুর্বৃত্তরা।
রোববার (৫ অক্টোবর) রাতের ঘটনা উপজেলার বনপাড়া পৌর শহরের সরদারপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। নিহত মমতাজ বেগম একই এলাকার মৃত শফিউল্লার স্ত্রী।
বড়াইগ্রাম থানার ওসি গোলাম সারওয়ার হোসেন জানান, স্বামীর মৃত্যুর পর এক যুগ ধরে বাড়িতে একা থাকতেন মমতাজ বেগম। বৃদ্ধার এক ছেলে জাকির হোসেন মঞ্জু পাশের বাড়িতে থাকেন এবং মেয়ে বেবি আক্তার পরিবার নিয়ে ঢাকায় বসবাস করেন। বাড়ির দেখাশোনা ও পাহারা দিতেন সুফিয়া বেগম ও আবু সামা।
ওসি জানান, ঘটনার দিন সন্ধ্যায় সুফিয়া বেগম বাড়ি চলে গেলে রাতে আবু সামা এশার নামাজে মসজিদে যান। নামাজ শেষে বাড়ি ফেরার পর তিনি মমতাজ বেগমকে রক্তাক্ত অবস্থায় ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত পাটোয়ারী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ও পিবিআই সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা খতিয়ে দেখা হচ্ছে।
জে আই