দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

উজান থেকে নেমে আসা ঢলে কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে। সেই সঙ্গে ভারতীয় অংশ থেকে কালজানি নদী হয়ে ভেসে আসছে হাজার হাজার গাছের গুড়ি। ধারণা করা হচ্ছে, ভারি বৃষ্টিপাতে ভারতের বনাঞ্চল থেকে পানি স্রোতের সঙ্গে এসব গাছ ভেসে এসেছে।
স্থানীয়রা জানাচ্ছেন, কাটা গাছের গুড়ির পাশাপাশি শেকড়সহ উপড়ে আসা গাছও পাওয়া গেছে।
রোববার (৫ অক্টোবর) বিকেল থেকে নদী তীরবর্তী বিভিন্ন এলাকা থেকে মানুষজন গাছগুলো উদ্ধার করতে শুরু করেছেন। শিলখুড়ি ইউনিয়নের ঢলডাঙা ও শালঝোড় এলাকায় স্থানীয়রা নদী থেকে গাছ তুলছেন।
স্থানীয়রা জানান, ভেসে আসা বেশির ভাগ গাছ কেটে রাখা হলেও কিছু গাছ শেকড়সহ এসেছে। ধারণা করা হচ্ছে, স্রোতের তীব্রতায় বন থেকে গাছ উপড়ে ভেসে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ভুটান থেকে জয়গা এলাকা হয়ে ভারতের হাসিমারা বনাঞ্চল থেকে এসব কাঠ আসতে পারে।
স্থানীয় মনিরুজ্জামান বলেন, পানির উপরে শুধু খালি গাছ নয়, মাঝে মাঝে মরা গরুও ভেসে আসে। মনে হচ্ছে অলৌকিক ঘটনা।
ঘাটিয়াল আবু সাইদ জানান, বিকেল ৩টার দিকে থেকে গাছগুলো আসতে শুরু করেছে। যে যার মতো চেষ্টা করে তুলে নিচ্ছে। নদীর পানি খুব বেশি বৃদ্ধি পায়নি, তাই বন্যার আশঙ্কা নেই।
শিলখুড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইউসুফ আলী বলেন, এতো গাছ কোথা থেকে আসছে বোঝা যাচ্ছে না। তবে ভারত থেকে আসছে এটা নিশ্চিত।
জে আই