দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পত্নীতলায় ট্রাক্টরের চাপায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৩টার দিকে উপজেলার নজিপুর-গগণপুর সড়কের রামজীবনপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান নজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও পত্নীতলা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে নজিপুর পৌরসভার নতুনবাজার এলাকা থেকে মোটরসাইকেলে করে উপজেলার রঘুনাথপুর গ্রামে মাছ শিকার করতে যাচ্ছিলেন হাবিবুর রহমান। পথিমধ্যে রামজীবনপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি পাওয়ার টিলার চালিত ট্রলির (ট্রাক্টর) সঙ্গে তার মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পত্নীতলা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু তালেব জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
/অ