দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে এক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ অক্টোবর) বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম।
এর আগে বুধবার (১ অক্টোবর) রাত ১০টায় বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের পশ্চিম রহমতপুর গ্রামের মোনায়েম হোসেন চৌধুরীর নিজ বাড়ির একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত শিক্ষক মোনায়েম হোসেন চৌধুরী বাবুগঞ্জের ফুলকুড়ি কিন্ডারগার্টেনের সহকারী শিক্ষক ছিলেন।
শিক্ষক মোনায়েম হোসেন চৌধুরীর ছোট ভাই আবু সায়েম চৌধুরী বলেন, আমরা আমাদের মাথার ওপরের বটবৃক্ষ হারিয়ে ফেলেছি। বড় ভাইকে বিকেল থেকে খুঁজে পাচ্ছিলাম না। আমরা সব জায়গায় খোঁজাখুঁজি করেছি। পরে রাত ৮টার দিকে ভাইয়ের পকেটে থাকা মোবাইলের রিংটোন শুনে ভাগনে সান ও মুন তাকে খুঁজে পায়। পরে থানা পুলিশ খবর পেয়ে ঝুলন্ত অবস্থায় আমগাছের ডাল থেকে তার মরদেহ উদ্ধার করে।
তিনি আরও বলেন, ভাই বেশ কিছুদিন ধরে হতাশায় ছিলেন। অস্বাভাবিক আচরণ করতেন। আমরা তাকে চিকিৎসক দেখিয়েছি। বেশ কিছুদিন ধরে ফোনে কারা যেন তাকে হুমকি দিয়ে আসছিল। সে অজ্ঞাত ফোন পেলেই আতঙ্কিত হয়ে পড়ত। দুদিন আগে কোনো একটি এনজিওকর্মী পরিচয়ে দুজন অপরিচিত লোক তাকে খুঁজতে বাড়িতে এসেছিল।
এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন উল ইসলাম বলেন, শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃতদেহ উদ্ধার করে সুরতহালের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
/অ