দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

খুলনা নগরীর দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশার ৩নং ওয়ার্ডে নিজ বাড়িতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন তানভীর হাসান শুভ (২৯) নামের এক যুবক।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর দিবাগত রাতে তাকে থাই জানালার ফাঁক দিয়ে নিশানা করে গুলি করা হয়।
নিহত তানভীর একটি আন্তর্জাতিক মার্কেটিং কোম্পানির জেনারেল ম্যানেজার (জিএম) হিসেবে কর্মরত ছিলেন এবং তিনি বিদেশ যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন বলে জানা গেছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, তানভীর নিজ রুমে কানে হেডফোন লাগিয়ে গেম খেলতে খেলতে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে গুলির শব্দ শুনে পরিবারের সদস্যরা তার রুমে যান এবং তিনটি গুলির খোসা খুঁজে পান।
গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নেওয়া হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার প্রস্তুতি চলাকালে সকাল সাড়ে ৭টার দিকে তিনি হাসপাতালেই মারা যান। বর্তমানে লাশ খুমেক মর্গে রয়েছে। পুলিশ এই হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের খুঁজে বের করতে তদন্ত শুরু করেছে।
কে