দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুর সদর উপজেলায় সরকারি বিভিন্ন প্রকল্পে নানা অনিয়মের অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) জেলার সমন্বিত কার্যালয়ের একটি টিম। মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন ও এলজিইডি কার্যালয়ে এ অভিযান চালানো হয়। এসময় বিভিন্ন নথি দেখেন দুদক টিম। অভিযানে নেতৃত্ব দেন দুদক সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আখতারুজ্জামান।
সহকারী পরিচালক আখতারুজ্জামান জানান, গত বছরের ৫ আগস্টের পরে মাদারীপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে চেয়ারম্যান নেই। সেসব ইউনিয়নে সরকারী নানা প্রকল্পের টাকা আত্মসাত করার অভিযোগ উঠে। অনেক ইউনিয়নের ভুয়া বিল ভাউচারের নামে টাকা হেরফের করা হয়েছে। এরমধ্যে শিরখাড়া ইউনিয়নে গণ কবরস্থান নির্মাণের নামে প্রায় আড়াই লাখ টাকার অপব্যবহার করা হয়। এছাড়া সুনমন্দি এলাকায় থানার এক ওসিকে খুশি করতে তার বাড়ীর সামনে এলজিইডির ৩৫ লাখ টাকা অর্থায়নে একটি কালর্ভাট করা হয়। যেখানে সরকারী অর্থ অপচয় করা হয়েছে বলেও অভিযোগ পায় দুদক।
এসব অভিযোগের সতত্য জানার জন্যে সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে ও এলজিইডির কার্যালয়ে অভিযান চালানো হয়। এসময় প্রকল্পের বিভিন্ন নথি চাওয়া হয়। তবে প্রাথমিকভাবে সরকারী অর্থের অপচয় ও অপব্যবহার করা হয়েছে বলে দুদক টিমের কাছে মনে হয়েছে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলে আশ্বাস দেন।
এফএইচ/