দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুর-৩ আসনের সাবেক এমপি ডা. রুস্তম আলী ফরাজীকে অবাঞ্ছিত ঘোষণা ও অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকেলে শহরের টাউন ক্লাব সড়কে সাধারণ মানুষ, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন এ কর্মসূচিতে অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে টাউন ক্লাব মোড়ে এক প্রতিবাদ সমাবেশে মিলিত হয়। এতে যুবশক্তি পিরোজপুরের আহ্বায়ক শাহানেওয়াজ অভি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা নজরুল ইসলামসহ কয়েকজন বক্তা বক্তব্য রাখেন।
বক্তারা অভিযোগ করেন, ডা. রুস্তম আলী ফরাজী জনগণের স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থেকে দীর্ঘদিন ক্ষমতাসীনদের সহযোগী হিসেবে কাজ করেছেন। এ কারণে তাকে পিরোজপুরের মানুষ আর মেনে নিতে রাজি নয় বলে দাবি জানান তারা।
সমাবেশে বক্তারা আরও বলেন, যিনি জনগণের পাশে না দাঁড়িয়ে স্বৈরাচারী সরকারের পক্ষে অবস্থান নেন, তিনি জনগণের প্রতিনিধি নন বরং জনগণের শত্রু। তারা ডা. ফরাজীকে পিরোজপুরে অবাঞ্ছিত ঘোষণা করে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা।
জে আই