দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার গণ্ডা ইউনিয়নের মনাকান্দা গ্রামসংলগ্ন বিরান্দরি বিলে কচুরিপানা পরিষ্কার করতে গিয়ে অজ্ঞাত এক মরদেহের সন্ধান পাওয়া গেছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দিলে বিকেলে পুলিশ তা উদ্ধার করে।
স্থানীয়রা ধারণা করছেন, মরদেহটি তিন মাস আগে নিখোঁজ হওয়া যুবদল নেতা রফিকুল ইসলাম শামীমের (৩০)। মরদেহে থাকা একটি টি-শার্ট দেখে তারা তাকে শনাক্ত করার চেষ্টা করছেন।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মরদেহের পরিচয় এখনও নিশ্চিত নয়। ডিএনএ পরীক্ষার পর সঠিক তথ্য জানা যাবে।
প্রসঙ্গত, মনাকান্দা গ্রামের আক্কাস মিয়ার ছেলে শামীম গত ২ জুলাই রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরদিন তার পরিবারের পক্ষ থেকে থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। নিখোঁজের তিন দিন পর স্থানীয় গৈচাসিয়া এলাকার একটি খাল থেকে তার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় ২৫ জুলাই রাতে শামীমের বড় ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে ২০ জনের নামোল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১২ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটি অপহরণ, খুনের চেষ্টা, মানহানি ও হুমকির অভিযোগে দায়ের করা হয়।
/অ