দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ইটভাঙার গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাজিমখান ইউনিয়নের মমিন বকশি পাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আব্দুল হক (৬৫) ও তাজরুল ইসলাম (৫৫)। তারা রাজারহাট সদর ইউনিয়নের কৌলাস কুঠি এলাকার বাসিন্দা।
স্থানীয়রা জানান, কাজ শেষে ইটভাঙার গাড়িতে করে বাড়ি ফিরছিলেন দুই ভাই। পথে মমিন বকশি এলাকায় পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই আব্দুল হক মারা যান। পরে স্থানীয়রা আহত তাজরুল ইসলামকে হাসপাতালে নেওয়ার পথে তিনিও মারা যান।
রাজারহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুর রহিম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
/অ