দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেটের আলোচিত জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে এবার দেখা গেল এক ভিন্ন ভূমিকায়। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৭টায় তিনি নিজ হাতে ঝাড়ু নিয়ে শহরের রাস্তা পরিষ্কার করেন।
সকালে সার্কিট হাউসের সামনে থেকে শুরু হয়ে জালালাবাদ পার্ক ও ক্বীন ব্রিজ পর্যন্ত এলাকায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়। সিলেট সিটি করপোরেশনের বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহযোগিতায় পরিচালিত এই অভিযানে জেলা প্রশাসনের কর্মকর্তারা এবং সামাজিক সংগঠন ক্লিন বিডি-র সদস্যরাও অংশ নেন।
এসময় জেলা প্রশাসক মো. সারওয়ার আলম বলেন, এই শহর আমাদের সবার। পরিচ্ছন্নতা শুরু হোক নিজের কাছ থেকেই। পরিচ্ছন্ন ও সুন্দর সিলেট গড়ে তোলার দায়িত্ব আমাদের সবার। শহরের মানুষ যদি ছোট ছোট অভ্যাস পরিবর্তন করে, নিজ জায়গা পরিষ্কার রাখে, তবে পুরো শহরই পরিচ্ছন্ন থাকবে।
তিনি আরও বলেন, পরিবেশ দিবস উপলক্ষে আজ আমরা শুধু রাস্তাঘাট নয়, আমাদের মনও পরিষ্কার করি। প্রকৃতি রক্ষা, শহর পরিচ্ছন্নতা এবং সুষ্ঠু নাগরিক দায়িত্ব একসাথে হলে সিলেট হবে আরও সুন্দর।
জেলা প্রশাসকের এমন উদ্যোগে সাধারণ মানুষ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন। অনেকেই হাতে ঝাড়ু নিয়ে ডিসির সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন।
/অ