দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সদর উপজেলায় ট্রাকের চাপায় নৌবাহিনীর এক কর্মকর্তা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে নাটোর-ঢাকা মহাসড়কের গাজির বিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম রুবেল ইসলাম। তিনি রাজশাহীর কাশিয়াডাঙ্গায় এলাকার বাসিন্দা। খুলনার নৌবাহিনীতে কর্মরত ছিলেন তিনি।
নাটোরের ঝলমলিয়া হাইওয়ে থানার সার্জেন্ট জাহিদুল ইসলাম বলেন, নৌবাহিনীর সৈনিক রুবেল ইসলাম বৃহস্পতিবার ছুটিতে মোটরসাইকেল যোগে খুলনা থেকে রাজশাহী নিজ বাড়িতে যাচ্ছিলেন। সাড়ে ১২টার দিকে নাটোর সদর উপজেলার গাজিপুর বিল এলাকায় নাটোর থেকে বনপাড়াগামী একটি ট্রাক সামনে থেকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি। পুলিশ ট্রাকটিকে আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।
সার্জেন্ট জাহিদুল আরও বলেন, এ ঘটনায় ট্রাক চালকের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।