দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

জাকসুর ভিপি আব্দুর রশিদ জিতু বলেছেন, পিআর পদ্ধতি বাংলাদেশের জনগণ শতভাগ বুঝে না। তাই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে গণভোট হতে পারে।
বুধবার (২৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের কেন্দ্রীয় শহীদ মিনারে সাংবাদিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
আব্দুর রশিদ জিতু বলেন, উন্নত দেশগুলোতে পিআর পদ্ধতি চালু রয়েছে। আমরা উন্নত দেশগুলোর বিভিন্ন কাঠামো অনুসরণ করার চেষ্টা করেছি। বিশেষ করে শিক্ষা খাতে নানা পদ্ধতি চালু করা হয়েছিল। কিন্তু সেগুলো সফল হয়নি। বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পিআর নিয়ে গণভোটের আয়োজন করা উচিত।
আগামী জাতীয় নির্বাচন নিয়ে তিনি বলেন, দীর্ঘদিন আমরা যেই সুষ্ঠু গণতন্ত্র থেকে বঞ্চিত ছিলাম সেই গণতন্ত্রের চর্চ্চা আগামী ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নিশ্চিত হবে।
আরএ