দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

লালমনিরহাটে অনুষ্ঠিত জাতীয়তাবাদী মহিলা দলের ত্রি-বার্ষিক সম্মেলনে বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া কখনোই ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আপোষ করেননি।
তিনি বলেন, ‘খালেদা জিয়া দেশের মানুষের অধিকার রক্ষার জন্য অসুস্থ শরীরেও আন্দোলন করেছেন, দীর্ঘদিন কারাভোগ করেছেন, তবুও আন্দোলনের ময়দান ছাড়েননি। সরকার যে শর্ত দিয়েছিল, তাতেও রাজি হননি। আমি মরে গেলেও এই ফ্যাসিস্ট সরকারের সঙ্গে আপোষ করব না—এটাই তাঁর স্পষ্ট বক্তব্য।’
দুলু নারীদের রাজনীতিতে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়ে খালেদা জিয়ার ত্যাগ ও আপোষহীন নেতৃত্বের উদাহরণ তুলে ধরেন। তিনি বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন কর্মকাণ্ডকেও সমালোচনা করেন।
সম্মেলনে সভাপতিত্ব করেন লালমনিরহাট জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আরজিনা পারভিন রেখা। প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লায়লা হাবিব। এছাড়া জেলা বিএনপি, যুব মহিলা দল ও বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দও বক্তব্য রাখেন।
এমএস/