দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন ও অন্যান্য নেতৃবৃন্দের উপর হামলার প্রতিবাদে বরিশাল জেলা ও মহানগর শাখা মঙ্গলবার বিকেলে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে।
সমাবেশ শুরু হয় নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে। বক্তব্যে বিক্ষুব্ধরা বলেন, ‘স্বৈরাচারের দোসররা আমাদের নেতাদের উপর হামলা করেছে। এই ন্যাক্কারজনক ঘটনার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই।’ এছাড়া তারা রাজনীতিকদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়ায় পররাষ্ট্র উপদেষ্টার পদত্যাগেরও দাবি জানান।
সমাবেশের পর একটি বিক্ষোভ মিছিল নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার সমাবেশের স্থলে এসে শেষ হয়।
এ সময় এনসিপি বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
এমএস/