দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গাইবান্ধা সদর উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক কাউন্সিল ৯ বছর পর অনুষ্ঠিত হয়েছে। সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে মোট ১৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
১৩ ইউনিয়নের ৯২৩ ভোটারের মধ্যে প্রায় ৮৮৩ জন ভোট দিয়েছেন। ভোট গ্রহণ মঙ্গলবার সকাল ১১টায় পৌর শহীদ মিনার চত্বরে পতাকা উত্তোলন ও কবুতর উড়িয়ে উদ্বোধন করা হয়। পরে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে জাতীয় ও জেলা কমিটির নেতারা বক্তব্য রাখেন।
ভোট গ্রহণের সময় দুপুর ১টা ১৫ মিনিট থেকে ৩টা ৩০ মিনিট হলেও লাইনে ভিড় থাকায় বিকেল ৫টার দিকে ভোট কার্যক্রম শেষ হয়। প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট কাজী আমিরুল ইসলাম ফকু জানান, সভাপতি পদে ৩ জন, সাধারণ সম্পাদক পদে ৫ জন এবং সাংগঠনিক সম্পাদক পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটগ্রহণ শেষে বিকেলেই গণনা শুরু হয়েছে এবং ফলাফল পরে ঘোষণা করা হবে। বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, সরাসরি ভোটের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের ফলে সদর উপজেলা বিএনপির সাংগঠনিক স্থবিরতা কাটানো সম্ভব হবে।
এমএস/