দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগস্ট আন্দোলনে বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তা ও রেজিস্ট্রারের বিচারের দাবিসহ দুই দফা দাবিতে রেজিস্ট্রার অফিস তালা লাগিয়ে দিয়েছে সাধারণ শিক্ষার্থীরা।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রেজিস্ট্রার তৌহিদুল ইসলামকে বের করে দিয়ে রেজিস্ট্রার অফিসে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পরবর্তীতে তারা বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর বরাবর ২টি দফা পেশ করে আল্টিমেটাম দেয়।
তাদের দাবিগুলো হলো- জুলাই-আগস্ট আন্দোলনের বিরোধীতাকারী শিক্ষক-কর্মকর্তাসহ রেজিস্ট্রারের বিচারের জন্য কমিটি গঠন না করা পর্যন্ত তালা খুলবে না শিক্ষার্থীরা। তবে শিক্ষার্থীদের রেজিস্ট্রার অফিস সংক্রান্ত সকল কার্যক্রম চলবে। বুধবার সকালের মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ‘মাকসু’ গঠনের রোডম্যাপ ঘোষণা করা না হলে শিক্ষার্থী বাস ও অ্যাম্বুলেন্স ছাড়া সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রাখবে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আমরা পরপর দুইবার রেজিস্ট্রার অফিসে স্বৈরাচারের দোসর শিক্ষক-কর্মকর্তাদের বিচারের জন্য আবেদন জমা দিয়েছিলাম। তারপরও কোন ব্যবস্থা নেওয়া হয়নি রেজিস্ট্রটার অফিস। এমনকি কিছু শিক্ষক তাদেরকে শেল্টারও দিচ্ছেন। আমরা চার দিন আগে রেজিস্ট্রারকে সাময়িক বহিষ্কার করে বিচারের জন্য কমিটি গঠনের ৩দিন সময় বেঁধে দিয়ে আসার পরও তারা কোনো ব্যবস্থা নেয়নি। তার প্রেক্ষিতে আজকে রেজিস্ট্রার অফিসে তালা দেওয়া হয়েছে।
এফএইচ/