দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বরিশালে মহানগর বিএনপি মঙ্গলবার বিকেলে আওয়ামী লীগের সন্ত্রাস নৈরাজ্য প্রতিহত করতে মিছিল ও সমাবেশ করেছে।
নগরীর কাশীপুর পোস্ট অফিস বাজারে সংক্ষিপ্ত সমাবেশের পর বিএনপি নেতা কর্মীরা ঢাকা-বরিশাল মহাসড়কসহ আশপাশের সড়ক প্রদক্ষিণ করেন। সমাবেশে মহানগর বিএনপির সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার উপস্থিত ছিলেন।
জিয়া উদ্দিন সিকদার বলেন, ‘আমাদের সবসময় সজাগ থাকতে হবে। আওয়ামী লীগের নাশকতা রুখতে সকল নেতা-কর্মিকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। যাতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সব প্রস্তুতি বাধাহীনভাবে সম্পন্ন হয়।’
উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর দিবাগত রাতে কাশিপুর এলাকায় আওয়ামী লীগের মশাল মিছিলের সময় চারজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছিলেন বিএনপির নেতা কর্মীরা। এ ঘটনার পরই এ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
এমএস/