• লাইভ টিভি
  • জাতীয় নির্বাচন ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ১০ চৈত্র ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • সারাদেশ
  • রংপুর
  • দিনাজপুর

ঘুষ সংক্রান্ত অডিও ফাঁস, দিনাজপুর হাবিপ্রবিতে দুদকের অভিযান

দিনাজপুর প্রতিনিধি
  ২২ সেপ্টেম্বর ২০২৫, ১০:০২

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
ছবি: দেশ টিভি
ছবি: দেশ টিভি

দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ঘুষ সংক্রান্ত অডিও রেকর্ডের অভিযোগে এনফোর্সমেন্ট অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

বোরবার (২১ সেপ্টেম্বর) সকালে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দুদক দিনাজপুর জেলা সমন্বিত কার্যালয়ের সহকারী পরিচালক ইসমাইল হোসেন।

তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের গেষ্ট হাউজের সাজসজ্জার কাজের কার্যাদেশ প্রদানে অনিয়ম, ঘুষ দাবি ও নানান অভিযোগের প্রেক্ষিতে দুদক জেলা কার্যালয়ের একটি এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযোগের ভিত্তিতে আমরা প্রথমে উপাচার্য ও পরে রেজিষ্ট্রারের কাছে প্রয়োজনীয় নথিপত্র চেয়েছি। আমরা প্রকৌশল অধিদপ্তর থেকে কিছু নথিপত্র পেয়েছি। বাকি নথিপত্রগুলো বিকেলের মধ্যে আমাদেরকে সরবরাহ করা হবে। এই রেকর্ড পত্রগুলো আমরা পর্যালোচনা করব।

তিনি আরও জানান, টেন্ডার প্রক্রিয়ায় কোন অনিয়ম আছে কিনা, তা দেখতে হলে আমাদের রেকর্ড পত্র প্রয়োজন। ঘুষ সংক্রান্ত যে কথোপকথন হয়েছে সেটা আমরা পরীক্ষা করব এর সত্যতা রয়েছে কিনা। পাশাপাশি সংশ্লিষ্ট ব্যাংকের কাগজপত্রগুলো আমরা সংগ্রহ করবো। ঘুষ সংক্রান্ত যদি কোন অনিয়ম থাকে এবং টেন্ডার প্রক্রিয়ায় যদি কোন অনিয়ম থাকে সেটা আমরা কমিশন বরাবর জানাবো। কমিশন পরবর্তীতে আইনি ব্যবস্থা গ্রহণ করবে। সেই পরিপেক্ষিতে আমরা এখানে আইনের প্রয়োগ করবো।

উল্লেখ, দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভিসি অধ্যাপক ড. মো: এনামউল্যার বিরুদ্ধে টেন্ডারবাজি, ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। বিশ্ববিদ্যালয়ের ঢাকাস্থ গেস্ট হাউজের ইন্টেরিয়র কাজের আরএফকিউ টেন্ডারকে কেন্দ্র করে এ অভিযোগ।

বিশ্ববিদ্যালয়ের প্ল্যানিং, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ার্কস শাখা সূত্রে জানা যায়, প্রতিটি রুমের জন্য আলাদা ওয়ার্ক অর্ডারের মাধ্যমে ৩০ লাখ টাকার আরএফকিউ টেন্ডার আহ্বান করা হয়, যার ভ্যাট বাদে প্রকৃত মূল্য ২৩ লাখ টাকা।

অভিযোগ ওঠে কাজ শেষ না হতেই আরএফকিউ কমিটি বিল অনুমোদন করে এবং ভিসি নিজেই ২৩ লাখ টাকার চেক ঢাকায় নিয়ে যান। ব্যাংকে চেক ভাঙাতে ব্যর্থ হয়ে চার লাখ টাকার বিনিময়ে ঠিকাদারকে ৪ লাখ ৬৪ হাজার টাকার চেক দেন।

আরও পড়ুন

বরিশালে ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে নগদ অর্থ ও স্বর্ণালংকার লুট

এ ছাড়াও টেন্ডার প্রক্রিয়ায় ই-জিপি নীতিমালা লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নিয়ম অনুযায়ী ছয় লাখ টাকার বেশি টেন্ডার ই-জিপি’র মাধ্যমে দিতে হয়, কিন্তু এখানে একই প্রতিষ্ঠানকে ভেঙে ভেঙে আরএফকিউ দিয়ে ৩০ লাখ টাকার কাজ দেয়া হয়েছে।

এই কাজকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী তরিকুল ইসলাম ও উপাচার্য ড. মো. এনামউল্লাহর ঘুষ নেয়ার অডিও রেকর্ড ফাঁস হয়। এসব অভিযোগের প্রেক্ষিতে দুদক অভিযান চালায়।

জে আই/কে

  • ঘুষ
এ সম্পর্কিত আরও খবর
অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতা নিহত
অটোরিকশা চালকের ঘুষিতে যুবদল নেতা নিহত
ঘুষের টাকাসহ প্রকল্প কর্মকর্তা দুদকের হাতে আটক
ঘুষের টাকাসহ প্রকল্প কর্মকর্তা দুদকের হাতে আটক
রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
রূপগঞ্জে যুবদল কর্মীর ঘুষিতে স্বেচ্ছাসেবক দল নেতা নিহত
ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের দুই সদস্য বরখাস্ত
ঘুষ গ্রহণের অভিযোগে পুলিশের দুই সদস্য বরখাস্ত
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।