দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের মঠবাড়িয়ায় দাম্পত্য কলহের জেরে পলী বেগম (২২) নামে এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দাউদখালী ইউনিয়নের হারজী গ্রামে বাবার বাড়ির ঘর থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত পলী বেগম মঠবাড়িয়া পৌরশহরের সবুজনগর মহল্লার হাসান মৃধার স্ত্রী। তিনি দুই বছরের এক সন্তানের মা।
পরিবার সূত্রে জানা যায়, তিন বছর আগে প্রেমের সম্পর্ক থেকে বিয়ে করেন পলী বেগম ও হাসান মৃধা। বিয়ের পর থেকেই স্বামীর পরকীয়ার কারণে তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। কয়েকদিন আগে পলী তার স্বামী ও সন্তানকে নিয়ে বাবার বাড়ি বেড়াতে আসেন।
গত শনিবার (২০ সেপ্টেম্বর) রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। রাতের এক পর্যায়ে হাসান মৃধা শ্বশুর লিটন হাওলাদারকে জানায়, তার স্ত্রী আত্মহত্যা করেছেন। পরে লিটন হাওলাদার ঘরে এসে মেঝেতে মেয়ের লাশ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের খালা নুসরাত বেগম অভিযোগ করেন, দাম্পত্য কলহের জেরে হাসান মৃধা স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছেন। তিনি সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
অন্যদিকে, হাসানের মা বিউটি বেগম বলেন, তার ছেলেকে মিথ্যা অভিযোগে ফাঁসানো হচ্ছে। তিনি সঠিক তদন্তের দাবি করেন।
এ ঘটনায় পুলিশ হাসান মৃধা ও তার শ্বশুর লিটন হাওলাদারকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। মঠবাড়িয়া থানার ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। স্বামী ও শ্বশুরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এমএস/