দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীর বাউফলে গলায় কলা আটকে মোতালেব (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে এ ঘটনা ঘটে।
মোতালেব ওই গ্রামের সোহেল প্যাদার ছেলে। পরিবারের সদস্যরা জানান, দুপুরে বড় বোনের সঙ্গে উঠানে খেলছিল সে। এ সময় কলা খাওয়ার সময় হঠাৎ বমি শুরু করে অসুস্থ হয়ে পড়ে। পরে দ্রুত তাকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলেও জরুরি বিভাগে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়।
শিশুর মা নাসরিন আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘তিন মেয়ের পর মোতালেব আমার একমাত্র ছেলে ছিল। কীভাবে এ ঘটনা ঘটল বুঝতেই পারিনি।’
বাউফল উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আব্দুর রউফ জানান, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরিবারের দাবি, কলা খাওয়ার সময় গলায় আটকে তার মৃত্যু হয়েছে।
বাউফল থানার ওসি আক্তারুজ্জামান বলেন, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এমএস/