দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে রাকিব মাদবর (২৫) নামে এক কলেজছাত্রকে প্রকাশ্যে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ এবং নারায়ণগঞ্জ সদর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে দুজনকে শিবচর থানায় হস্তান্তর করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন, নুর আফজাল ওরফে রানা সরদার (৩২) এবং সিয়াম সরদার (২২)।
নিহত রাকিব শিবচর উপজেলার শিরুয়াইল ইউনিয়নের চরশ্যামাইল গ্রামের নাসির মাদবরের ছেলে। তিনি সরকারি বরহামগঞ্জ কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী ছিলেন।
র্যাবের প্রেস বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ১৪ সেপ্টেম্বর রাতে শিবচর পৌর বাজারের ইউসিবি ব্যাংকের এটিএম বুথের সামনে রাকিব একা দাঁড়িয়ে ছিলেন। এসময় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষরা তাকে চাইনিজ কুড়াল দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। রাকিবকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় এবং পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তিনি মারা যান।
/অ