দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁর পত্নীতলা উপজেলার শীতলমাঠ সীমান্ত দিয়ে ১৬ জনকে বাংলাদেশের অভ্যন্তরে পুশ-ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।
শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোরে সীমান্ত এলাকা থেকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাদের আটক করে থানায় সোপর্দ করেছে।
পত্নীতলা ব্যাটালিয়নের ১৪ বিজিবি সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোরে পত্নীতলা ব্যাটালিয়নের অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস এর নিকট দিয়ে বিএসএফ ওই ১৬ জনকে বাংলাদেশে ঠেলে দেয়। পরে বিজিবির টহল দল ঘুরকী গ্রামের পাকা রাস্তার সংলগ্ন একটি চা দোকানের পাশ থেকে তাদের আটক করে।
আটক ব্যক্তিদের মধ্যে সাতজন পুরুষ, চারজন নারী ও পাঁচ শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক এবং পাবনা জেলার বাসিন্দা বলে নিশ্চিত করেছে বিজিবি।
আটক ব্যক্তিদের পত্নীতলা থানায় হস্তান্তর করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
/অ