দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

যশোরের মণিরামপুরে এক কলেজশিক্ষক নিজের বিচারের দাবিতে অনন্য কর্মসূচি পালন করেছেন। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সম্মিলনী ডিগ্রি কলেজের ফটকে ব্যানার টাঙিয়ে অবস্থান নেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক হাফিজুর রহমান। বিষয়টি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে আধাঘণ্টা পর কলেজ অধ্যক্ষ এসে তাকে অফিসকক্ষে নিয়ে যান।
হাফিজুর রহমানের অভিযোগ, ‘রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রুহুল কুদ্দুস টিটো এবং ভূগোল বিভাগের আব্দুস সালাম কলেজের শিক্ষক গ্রুপে তার সম্পর্কে আপত্তিকর মন্তব্য করেছেন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন এবং এক পর্যায়ে আত্মহত্যার চিন্তা করেছিলেন। তবে শেষমেশ নিজের বিচারের দাবিতে ব্যানার ঝুলিয়ে অবস্থান নেওয়ার পথ বেছে নেন।’
তিনি দাবি করেন, সম্প্রতি শিক্ষক প্রতিনিধি নির্বাচনে প্রার্থী হওয়ার কারণে কয়েকজন সহকর্মী তার বিরুদ্ধে নেতিবাচক প্রচারণা চালাচ্ছেন। এতে তার মানসিক অবস্থা আরও খারাপ হয়েছে।
অভিযোগ ভিত্তিহীন দাবি করে অপর শিক্ষক রুহুল কুদ্দুস টিটো বলেন, ‘হাফিজুর রহমান নিজে থেকে কলেজে নানা দায়িত্বে আসতে চান। সোমবার কলেজে নবীনবরণ অনুষ্ঠান হয়েছে। তাকে দায়িত্ব না দেওয়ায় তিনি চটেছেন। এছাড়া টিআর নির্বাচনে তাকে ভোট না দিলে তিনি কয়েকজন শিক্ষককে দেখে নেবেন বলে হুমকি দিয়েছেন।
আমাদের কলেজের ১০-১২ জন শিক্ষকের একটি ম্যাসেঞ্জার গ্রুপ আছে। ভোট চাওয়া নিয়ে কয়েকজন শিক্ষককে হুমকি দেওয়ার বিষয়ে জানতে পেরে গ্রুপে আমি লিখেছিলাম, ‘হাফিজুর ভাই, আপনার চেহারা দিন দিন সুন্দর হচ্ছে কিন্তু আচরণ ভালো করা দরকার।’ এর বাইরে তাকে নিয়ে খারাপ কোনো মন্তব্য আমরা কোনো শিক্ষক করিনি।’
কলেজের অধ্যক্ষ ড. শফিকুল ইসলাম জানান, ‘বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে এবং হাফিজুর রহমানকে প্রমাণসহ লিখিত অভিযোগ জমা দিতে বলা হয়েছে। পরে যথাযথ তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।’
কে