দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

শেরপুরের ঝিনাইগাতীতে গলায় বাদাম আটকে নবম শ্রেণির এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভারুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ে ছুটির সময় এ ঘটনা ঘটে।
নিহত জাহিদ হাসান (১৪) ভারুয়া বাজার এলাকার এনায়েত উল্লাহর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন।
স্কুলের সহপাঠীরা জানায়, স্কুল ছুটির সময় জাহিদ হাসান বাদাম কিনে খেতে থাকে। বাদাম খাওয়ার এক পযার্য়ে তার শ্বাসনালীতে বাদাম আটকে যায়। এসময় সে গুরুতর অসুস্থ হয়ে পড়লে সহপাঠীরা তাকে দ্রুত উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় রহিম উদ্দিন নামের যুবক বলেন, এটা নিছক একটা দুর্ঘটনা। বাদামটি খোসাসহ তার গলায় আটকে গিয়েছিলো। পরে এলাকার লোকজন চেষ্টা করেছে তাকে বাঁচাতে। দ্রুত হাসপাতালেও নেওয়াও হয়েছিলো। কিন্তু হাসপাতালে যাবার আগেই দম বন্ধ হয়ে মারা গেছে।
এ ব্যাপারে ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল আমিন বলেন, স্কুল শিক্ষার্থীর মৃত্যুর ঘটনাটি মর্মান্তিক। স্কুলে বাদাম খাবার সময় অসাবধানতায় গলায় বাদাম আটকে মৃত্যুর কথা শুনেছি। তবে এ ব্যাপারে আমাদের তদন্ত চলছে। তবে কোনো অভিযোগ এখনও পাইনি।
/অ