দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নওগাঁয় ডিবি পুলিশের অভিযানে গাঁজাসহ স্বেচ্ছাসেবক দলের এক শীর্ষ নেতা এবং আরও দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৭ কেজি গাঁজা, নগদ টাকা ও মোবাইল ফোন জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন সোমবার বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন। পুলিশ জানায়, সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শহরের তাজের মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— বগুড়ার সান্তাহার পৌরসভার স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি চুন্নু মিয়ার ছেলে রুবেল হোসেন (৩৪),ইয়ার্ড কলোনির মৃত রফিকুল ইসলামের মেয়ে সোনিয়া ওরফে সনি (২৫), নোয়াখালীর মুরাদপুরের মৃত রফিকউল্লাহর ছেলে মোমিনুল ইসলাম সোহাগ (৪৩)।
পুলিশ জানায়, মোমিনুল বাহির থেকে নিয়মিত মাদক সরবরাহ করত, আর রুবেল ও সনি নওগাঁসহ আশপাশের এলাকায় তা বিক্রি করত। তাদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা ছিল।
ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম ও এএসআই সাহাবুদ্দিন নেতৃত্বে অভিযান চালিয়ে মোমিনুল তার হাতে থাকা ট্রাভেল ব্যাগ রুবেল ও সনির কাছে হস্তান্তর করার সময় হাতেনাতে ধরা পড়ে। ব্যাগ তল্লাশি করে ৬ কেজি ৯৭৮ গ্রাম গাঁজা, ৯ হাজার ৩শ টাকা নগদ এবং ৪টি মোবাইল ফোন জব্দ করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার ফারজানা হোসেন বলেন, ‘মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের ধরতেও আমাদের অভিযান অব্যাহত থাকবে।’
এ ঘটনায় তিনজনের বিরুদ্ধে সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তারা জেলহাজতে পাঠানো হয়েছে।
এমএস/