দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

দীর্ঘ নয় বছর পর মাদারীপুরের শিবচর উপজেলা বিএনপির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপি কার্যালয়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ কমিটি প্রকাশ করেন নেতারা।
নতুন কমিটিতে আহ্বায়ক হয়েছেন বিএনপির ত্যাগী নেতা শাহাদাত হোসেন খান এবং সদস্য সচিব হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেল রানা।
যুগ্ম আহ্বায়ক হিসেবে আছেন নাদিরা মিঠু, জহের গোমস্তা, শাজাহান মোল্লা, মোতাহার হোসেন হাওলাদার ও শহিদুল ইসলাম দিপু। অন্য সদস্যরা হলেন—নুরউদ্দিন মোল্লা, আবু জাফর চৌধুরী, ইয়াজ্জেম হোসেন রোমান, আবুল বাসার সিদ্দিকী, মাহবুব মাদবর, শহীদুল ইসলাম, মোহাম্মদ সিরাজুল ইসলাম, বাকাউল করিম খান (বাকা খান), মোহাম্মদ ইথু চৌধুরী, শামীম চৌধুরী ও হান্নান মিয়া।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট জাফর আলী মিয়া নতুন কমিটি ঘোষণা করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির সদস্য সচিব জাহান্দার আলী জাহান। এ সময় জেলা যুবদলের সভাপতি ফারুক বেপারী, জেলা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান জাকির, সদস্য সচিব কামরুল হাসানসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
সদস্য সচিব সোহেল রানা বলেন, ‘আমরা বিএনপিকে আরও গতিশীল করতে কাজ করব। এজন্য সবার সহযোগিতা চাই।’
স্থানীয় নেতারা জানান, দীর্ঘদিন সাংগঠনিক কাঠামো না থাকায় শিবচরে দলীয় কার্যক্রম স্থবির হয়ে পড়েছিল। নতুন নেতৃত্ব ঘোষণার ফলে তৃণমূলে বিএনপির কর্মকাণ্ডে নতুন গতি আসবে।
এমএস/