দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মুহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানই দেশে প্রথম গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করেছিলেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন।
রহমাতুল্লাহ বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের পরে শেখ মুজিব মুক্তিযুদ্ধের মূল আকাঙ্ক্ষা হরণ করেছিলেন। পরে রাষ্ট্রক্ষমতায় এসে শহীদ জিয়া গণমাধ্যমের স্বাধীনতা ও গণতন্ত্র নিশ্চিত করেন। যেখানে গণমাধ্যম স্বাধীন নয়, সেই সমাজ বা রাষ্ট্রকে গণতান্ত্রিক বলা যায় না।’
তিনি আরও বলেন, গণমাধ্যমের মাধ্যমেই মানুষ সমাজের প্রকৃত চিত্র জানতে পারে। স্বাধীন গণমাধ্যম না থাকলে গণতন্ত্রও টিকে থাকতে পারে না।
ডাকসু ও জাকসু নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে এটি ছিল প্রথম নির্বাচন, কিন্তু সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পারেনি তারা। এতে জাতীয় নির্বাচন নিয়েও জনমনে শঙ্কা তৈরি হয়েছে।
তিনি বলেন, ‘জাতীয় নির্বাচনকে গ্রহণযোগ্য করতে হলে এখন থেকেই সব রাজনৈতিক দলকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে সঠিক পদক্ষেপ নিতে হবে। নাহলে গণতন্ত্র ও দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব আবারও হুমকির মুখে পড়বে।’
এমএস/