দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

সিলেট নগরীর সোবহানীঘাট থেকে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আগ্রা কমিউনিটি সেন্টার থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার বুরুঙ্গা গ্রামের নিপেন্দ্র দাশের ছেলে ও সিলেট মহানগরীর ৯নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিক্সন দাশ (৩৪) এবং জালালাবাদ থানাধীন হালদারপাড়া ৩৮/২ নম্বর বাসার অজয় রায়ের ছেলে রূপক রায় (৩০)।
সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান।
আরএ