দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে প্রাইভেটকার, ট্রাক্টর ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে দুলাল মিয়া (৫৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাধিকা-নবীনগর সড়কের শিবপুর কলেজ রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত দুলাল মিয়া বিজয়নগর উপজেলার পাহাড়পুর ইউনিয়নের আউলিয়া বাজার এলাকার মৃত সরুজ মিয়ার ছেলে। এ ঘটনায় তার সঙ্গে থাকা ঝর্ণা বেগম (৪০) গুরুতর আহত হয়েছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেলে দুলাল মিয়া আত্মীয় ঝর্ণা বেগমকে নিয়ে মোটরসাইকেলে শিবপুরে আত্মীয়ের বাড়িতে যান। সেখান থেকে সন্ধ্যায় ফেরার পথে শিবপুর কলেজ রোড এলাকায় একটি প্রাইভেটকার ও ট্রাক্টরের সঙ্গে মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই নিহত হন দুলাল মিয়া। গুরুতর আহত ঝর্ণা বেগমকে স্থানীয়রা উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, নিহতের লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।
/অ