দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মাদারীপুরের শিবচরে মোটরসাইকেলের ধাক্কায় রাকিবুল ইসলাম (৮) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেল আরোহী সোহেল মাদবর ও রবিন মাদবর গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উমেদপুর ইউনিয়নের নুরুল আমিন কলেজের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রাকিবুল শিবচর উপজেলার ক্রোকচর গ্রামের নুরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, রাকিবুল বাইসাইকেলে করে বাড়ি ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে রাকিবুলসহ মোটরসাইকেল আরোহী দুইজনও আহত হন।
পরে স্থানীয়রা সবাইকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় নেওয়ার পথে রাকিবুল মারা যায়। আহত রবিন ও সোহেলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিবচর থানার ওসি রকিবুল ইসলাম বলেন, ‘ঘটনার বিষয়ে খোঁজ নিচ্ছি।’
এমএস/