দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

নাটোরের সদর উপজেলার কাফুরিয়া বাজারে পাওনা টাকা চাইতে গিয়ে প্রতিপক্ষ কামালের লাঠির আঘাতে এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (১২ জুলাই) সকালে ওই বাজারে এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি কাফুরিয়া গ্রামের রিফুজি পাড়ার আব্দুর রাজ্জাক কানুর ছেলে মোহাম্মদ কালাম। অভিযুক্ত ব্যক্তি একই এলাকার সুখ চান মিয়ার ছেলে কামাল। তিনি কলা ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, কালাম কলার বাগান বিক্রির প্রায় দুই লাখ টাকা পায় কামালের কাছে। বুধবার সকালে পাওনা টাকা চাইতে গেলে দুজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে কালামকে লাঠি দিয়ে আঘাত করে কামাল। এ ছাড়া ঘাড়ও মটকে দেয় বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, বুধবার সকালে স্থানীয় বাজারে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত কামালকে আটকের চেষ্টা চলছে।