দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় কলেজকে বোমা মেরে উড়িয়ে দেওয়া ও শিক্ষকদের মারধরের হুমকি এবং বহিরাগত ও অভ্যন্তরীণ ষড়যন্ত্রের প্রতিবাদে শহীদ মিনারে আমরণ অনশনে বসেছেন অধ্যক্ষ ড. আতাউর রহমান। তার সঙ্গে অবস্থান করছেন শিক্ষকরাও।
শনিবার (১৩ সেপ্টম্বর) দুপুর ১টার দিকে কলেজের অধ্যক্ষ ড. আতাউর রহমান শহীদ মিনারে ব্যানার টানিয়ে অনশনে বসেন।
শিক্ষকরা জানান, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ দেশের একটি স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের খেলাধুলার জন্য রয়েছে একটি সুন্দর খেলার মাঠ। খেলার মাঠে বহিরাগত ও কলেজের সাবেক শিক্ষার্থীরা নিষেধ সত্ত্বে জোড় করে খেলতে আসে। এসময় কলেজের স্থাপনা ও গাছপালা ভাঙচুরের ঘটনা ঘটে। কলেজের গেট সংলগ্ন কাকলি ক্লাবে বসে বহিরাগতরা কলেজের মেয়ে শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে বলেও অভিযোগ করা হয়।
রসায়ন বিভাগের প্রভাষক শফিকুল ইসলাম জানান, হুমকিদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা না নেওয়া পর্যন্ত অনশন চলবে। বিষয়টি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ কলেজ সভাপতিকে অবহিত করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে দেওয়ার লক্ষে আমরা বদ্ধপরিকর।
কলেজ অধ্যক্ষ ড. আতাউর রহমান বলেন, কলেজকে উড়িয়ে দেওয়ার লক্ষে বহিরাগতরা সরাসরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অনবরত হুমকি দিচ্ছে। সুন্দর প্রতিষ্ঠানটিকে ধ্বংসের পায়তারা করা হচ্ছে। তাই আমাদের পাশাপাশি কলেজের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত আন্দোলন চলবে।
কলেজের সাবেক শিক্ষার্থী আল-আমীন আহমেদ হৃদয় মন্ডল বলেন, ৫ আগস্টের পর আমরা কলেজ মাঠে খেলাধুলা করতে পারছি না। স্যাররা গেট বন্ধ করে দিয়েছে। স্যারদের হুমকির দেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তারা ব্যানারে বোমা মেরে কলেজ উড়িয়ে দেওয়া হবে লিখে অনশন করছে, আমরা যদি তা বলে থাকি তাহলে প্রমাণ সাপেক্ষে যে ধরনের ব্যবস্থা নেওয়া হবে তা মাথা পেতে নিবো। কিন্তু আমাদের দাবি কলেজ ছুটির পর যেন সেখানে আমরা খেলাধুলা করতে পারি।
আরএ