দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইউনেস্কো ক্লাব সাংবাদিকতা পুরস্কার পেয়েছেন দেশ টিভির সিলেট প্রতিনিধি খালেদ আহমদসহ ১১ সাংবাদিক। সিলেটের সমস্যা ও সম্ভাবনা নিয়ে সাংবাদিকতায় অনন্য ভুমিকা রাখায় তাদেরকে এই পুরস্কার প্রদান করা হয়।
শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে সিলেট প্রেসক্লাবের আমিনুর রশিদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী অধ্যাপক ড. আলিমুল ইসলাম।
জাতীয় ইউনেস্কো ক্লাব সভাপতি অধ্যাপিকা সৈয়দা মিনুফার ইয়াসমিনের সভাপতিত্বে এবং ক্লাবের মহাসচিব মাহবুব উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট প্রেসক্লাবের সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভিসি ড. আলিমুল ইসলাম বলেন, বিগত স্বৈরাচার সরকার সংবাদপত্রের স্বাধীনতাকে বিনষ্ট করেছিল। সংবাদ মাধ্যমের কণ্ঠ রোধ করেছিল৷ যেকারণে অনেকগুলো সংবাদ মাধ্যম বন্ধ করে নিজেদের নিয়ন্ত্রিত সাংবাদিকতা প্রতিষ্ঠা করেছিল তারা। ৫ আগস্টের পর সাংবাদিকরা পুরোটাই স্বাধীনভাবে কাজ করছেন। তবে অপ সাংবাদিকতা যাতে না হয় সেদিকে খেয়াল রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
এফএইচ/