দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পিরোজপুরের নাজিরপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা ইস্রাফিল হাওলাদার ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি আল আমিন খানসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় নাজিরপুর দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত প্রতিনিধি সমাবেশে সদস্য ফরম পূরণের মাধ্যমে তারা যোগ দেন। বিষয়টি নিশ্চিত করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আব্দুর রাজ্জাক।
সমাবেশে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির আব্দুর রাজ্জাক ও সঞ্চালনা করেন আবু দাউদ। প্রধান অতিথি ছিলেন পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ সাঈদী।
এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা কাজী মোসলেহ উদ্দিন, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মোস্তাফিজুর রহমান, শিবিরের সভাপতি মো. আবু হানিফসহ অন্যান্য নেতারা।
অন্যদিকে জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মনিরুজ্জামান মনি জানান, গত ৯ মে স্থানীয় এক জামায়াত কর্মীর দোকানে খালেদা জিয়া ও জিয়াউর রহমানের ছবি টানিয়ে দলীয় কার্যালয় বানানোর অভিযোগ প্রমাণিত হওয়ায় কেন্দ্রীয় নির্দেশে ইস্রাফিল হাওলাদারকে বহিষ্কার করা হয়েছিল।
এমএস/