দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

গোপালগঞ্জে ট্রাকের চাপায় প্রেমানন্দ হালদার (৮০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জ শহরতলীর চেচানিয়াকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত প্রেমানন্দ কোটালীপাড়া উপজেলার ভেন্নাবাড়ি গ্রামের আদিত্য হালদারের ছেলে । তিনি পরিবারের সাথে দুই বছর ধরে গোপালগঞ্জ শহরের নিচুপাড়া লোহার ব্রীজ এলাকায় ভাড়া থাকতেন।
প্রেমানন্দের স্বজন জিতু জানান, দুই দিন আগে চেয়ানিয়াকান্দি এলাকায় ছেলের শশুরবাড়িতে বেড়াতে যান তিনি। বুধবার বিকেলে সেখান থেকে হেটে বাসায় ফিরছিলেন ।
ঢাকা-খুলনা মহাসড়ক পার হওয়ার সময় ঢাকাগামী মালবাহী একটি ট্রাক তাকে চাপা দিলে গুরুতর আহত হন তিনি। উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এমএস/